সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে যাবেন না আ.লীগ নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে। তবে এতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

দলটির শান্তি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা আমেরিকা যাব না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এ সময় তার এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।

মির্জা আজম বলেন, নিষেধাজ্ঞা দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী সফলতার সঙ্গে পার হবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মিছিল আর স্লোগানে মুখোর হয়ে উঠে পুরো এলাকা। দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্রে যাবেন না আ.লীগ নেতারা

আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩