সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল বিভাগীয় বিএনপির রোডমার্চ বরিশাল থেকে শুরু হয়ে এখন পিরোজপুরের পথে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বোড়মার্চটি সকাল ১০টায় বরিশাল শহরের ভিলেজ পার্ক থেকে শুরু হয়ে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। দলটির নেতাকর্মীসহ হাজার হাজার লোক সারিবদ্ধভাবে রোডমার্চে অংশগ্রহণ করে। রোডমার্চে নেতৃত্ব দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিনা রহমান।জানা গেছে, সড়কপথে প্রায় ১০ হাজার যানবাহন নিয়ে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার এলাকা অতিক্রম করবেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বরিশাল আউটার স্টেডিয়াম, কালিজিরা ব্রিজ, ঝালকাঠি, রাজাপুর ও পিরোজপুরে পথসভা হবে। রোডমার্চ শেষে পিরোজপুরের শিয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রোডমার্চ কর্মসূচির সমন্বয়ক বিলকিস জাহান শিরিন বলেন, লেবুখালী থেকে বরগুনা, পটুয়াখালীর নেতাকর্মীরা এবং ভোলার নেতাকর্মীরা বেলস পার্কে এসে সম্পৃক্ত হবেন। পরে তারা নানা যানবাহনে পিরোজপুরে রোডমার্চ শুরু করবেন। রোডমার্চ কর্মসূচির সমন্বয়ক বিলকিস জাহান শিরিন বলেন, ইতোমধ্যে রোডমার্চ রবিশাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করেছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও পিরোজপুর জেলা বিএনপি সকল প্রকার প্রস্ততি নিয়েছে। রোডমার্চে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩