সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মারা গেছেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে পদ্মা সেতু পার হওয়ার পর রুমানা মারা যান।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করে চার দিন আগে রুমানার জ্বর আসে। পরে গত বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

রুমানা আক্তার (২৫) মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

যুব মহিলা লীগ নেত্রী রুমানার আকস্মিক মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩