১১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
একটি চিহ্নিত কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে মেতে উঠেছে সার্ভেয়ার আবু হানিফকে নিয়ে সৌদি আরবের উপহারের খেজুর নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যাখ্যা। বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান
টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাঈমুল হক মুন্সিগঞ্জের ঢালিস অ্যাম্বার রিসোর্ট পরিদর্শনে

টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাঈমুল হক মুন্সিগঞ্জের ঢালিস অ্যাম্বার রিসোর্ট পরিদর্শনে

বি এম মনির হোসেনঃ-

ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ বাংলাদেশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাঈমুল হক পিপিএম এবং টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ঢাকার সন্নিকটে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ইসাপুরা এলাকার “ঢালি’স অ্যাম্বার নিবাস রিসোর্ট” পরিদর্শন করেন। ঢালিস অ্যাম্বার নিবাস রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাইফুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফখরুল ইসলাম এ সময় তাকে স্বাগত জানান এবং তাকে পুরো রিসোর্ট টির নিরাপত্তা বিষয়াদি ব্যাখ্যা করেন এবং ঘুরে দেখান। মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন, টুরিস্ট পুলিশ বাংলাদেশ এ সময় তাদের দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেফটি সিকিউরিটি নিশ্চিত সহ পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে পুরো রিসোর্টের সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি, ফায়ার ফাইটিং সিস্টেম, রিসোর্ট কর্মচারীদের প্রশিক্ষণ, সুইমিং পুল, কিডস জোন এবং জিমনেসিয়ামের নিরাপত্তা সামগ্রী সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে পর্যটক এবং দর্শনার্থীদের পুলিশি সহায়তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার মহোদয় উক্ত রিসোর্টের রিসেপশনে দ্রুত টুরিস্ট পুলিশ সহায়তা প্রাপ্তির জন্য টুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার এবং হট লাইন নাম্বার সহ একটি কাট আউট, এক্স ব্যানার এবং ডেস্ক ইনফরমেশন প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019