সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে নবজাতক শিশু টিকা সরবরাহ স্বাভাবিক হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: গত কয়েক মাস ধরে সিলেটে নবজাতক শিশু টিকা সরবরাহ না থাকায় নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে সিলেটের স্বাস্থ্য বিভাগ। দীর্ঘ কয়েক মাসের পর অবশেষে সিলেটে নবজাতক থেকে শুরু করে ৫বছর বয়সী শিশু টিকার সরবরাহ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) টিকার চালান সিলেটে এসে পৌঁছলে বুধবার নগর এলাকা থেকে শুরু কওে জেলা ও উপজেলা পর্যায়ে টিকা পাঠানো হয়েছে বলে সিলেট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিলেটে থেকে যোগাযোগের পর ঢাকা থেকে টিকার চালান সিলেটে পাঠানো হলে বুধবার থেকে সেসব টিকা ইপিআই টিকাদান কেন্দ্রসহ সংশ্লিষ্ট হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করা হয়েছে। এখন থেকে সব ধরনের টিকার সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সিলেট সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট অভিজিৎ ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে কিছুদিন শিশু টিকার সংকট ছিল। তবে বুধবার থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে। সকল ইপিআই কেন্দ্রে ইতোমধ্যে টিকা পাঠানো হয়েছে।
জানা গেছে, সিলেটে ৪ মাস ধরে শিশুদের টিকা সংকট চলছিল। বিশেষ করে পিসিভি ও পেন্টা টিকার মারাত্মক সংকট ছিল। বাচ্চার বয়স ৪২ দিন পার হলেও এই দুটি টিকা দিতে হয়। কিন্তু অনেকের বাচ্চার বয়স ২ মাস পেরিয়ে গেলেও কোন টিকাদান কেন্দ্রে টিকা পাওয়া যায়নি। সরবরাহ না থাকায় সময়মতো টিকা দিতে না পারায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকদের মাঝে শঙ্কা বিরাজ করেছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে ১০টি বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের ৭ ধরনের টিকা দেওয়া হয়। টিকা গুলো হলো বিসিজি, ওপিডি বা পোলিও, আইপিভি, পিসিভি, পেন্টা ভ্যালেন্ট, এমআর-১ ও এমআর-২। কিন্তু গত জুলাই মাস থেকে সিলেটে পিসিভি, পেন্টা ভ্যালেন্ট টিকা পাওয়া যাচ্ছিল না। বাকী টিকাগুলোরও স্টক প্রায় শেষ হয়ে গিয়েছিল। অবশেষে টিকার সরবরাহ স্বাভাবিক হওয়ায় অভিভাবকগণ চিন্তামুক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে নবজাতক শিশু টিকা সরবরাহ স্বাভাবিক হয়েছে

আপডেট সময় : ০৬:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩