সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এইচএসসি পরিক্ষার্থী নিহত আহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন আহত ও মহাসিন নামে এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ মহাসিন ফকির (২৩) ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। অপর আহত ব্যক্তি হলেন মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার নাসির উদ্দীন (২৬)। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায়।

পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার দুপুরে দুই দিক থেকে মহাসিন ও নাসির নামের দুজন মোটর সাইকেল চালিয়ে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় এতে উভয় গুরুতর আহত হয় পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষনা করেন শের-ই বাংলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, মহাসিন বরিশাল হাসপাতালে বসে নিহত হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এইচএসসি পরিক্ষার্থী নিহত আহত-১

আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩