সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

৯ লাখ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ফরিদা বেগম (৩৫) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী সাইফুল ইসলাম (৪২)। এরআগে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ২২ বছর আগে প্রতিবেশী ইয়াছিন শেখের মেয়ে ফরিদা বেগমের বিয়ে হয়। ওই দম্পতির ১৪ ও ১৯ বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকার কারণে সম্প্রতি প্রতিবেশী ফেলু খাঁর ছেলে সোনা মিয়ার সঙ্গে ফরিদা বেগমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেড়মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন।

রোববার রাতে সাইফুল ইসলাম বোয়ালমারী বাজারে ছিলেন। এ সুযোগে ফরিদা বেগম স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সোনা মিয়ার সঙ্গে পালিয়ে যায়। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও সোনা মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, এরকম ঘটনা লোকমুখে শুনেছি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৯ লাখ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ০৯:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩