সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হরিপুর চিলমারী তিস্তা সেতুর শার্টার ভেঙে ১ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা সেতুর শার্টার ভেঙে হাবিবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী রুটে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হাবিবুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত্যু লালু মোল্লার ছেলে।
স্থানীয়রা বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও নির্মাণাধীন হরিপুর চিলমারী সেতুতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ সেতুর ওপর থেকে লোহা ও স্টিলের একটি শার্টার ভেঙে শ্রমিক হাবিবুরের ওপরে পড়ে। সঙ্গে থাকা দুই শ্রমিক প্রাণে বাঁচলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন হাবিবুর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই হাবিবুরের মৃত্যু হয়।
বিষয়টি জানতে চাইলে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনা সত্য ,পরে শ্রমিকের স্বজনদের সঙ্গে দুর্ঘটনার বিষয়টি নিয়ে কথা বলেছি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এ সময় তিনি বলেন আমি স্বজনদের সঙ্গে কথা বলেছিএবং তাদের সহায়তার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হরিপুর চিলমারী তিস্তা সেতুর শার্টার ভেঙে ১ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩