সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় সাবেক উপ-পুলিশ পরিদর্শক কেরামত আলী খাঁনের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপ- পুলিশ পরিদর্শক মোঃ কেরামত আলী খান (৭০) ২০ সেপ্টেম্বর বুধবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকায় বনশ্রীর আল-রাজি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে,তিন জামাতা ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে কামরুন্নাহার রুবি বানারীপাড়া উপজেলার পূর্ব সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সুপ্রিমকোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল আনিচুর রহমান তার মেজ জামাতা। ওইদিন বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তাকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাড়ির আঙিনায় চির নিন্দ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য তিনি ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পরিবারের পক্ষ থেকে ইউএনওর কাছে দাবি জানানো হলেও গেজেটে তার নাম অন্তর্ভূক্তি প্রক্রিয়াধিন থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সম্ভব হয়নি।
এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল আলম ও মশিউর রহমান কামাল,উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাবেক উপ-পুলিশ পরিদর্শক কেরামত আলী খাঁনের ইন্তেকাল

আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩