সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুর ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে হাঁস-মুরগী ও গরু বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়”সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর অধীনে সুবিধা-ভোগীদের মাঝে ষাঁড় বাছুর, খাবার, ঔষধ, হাঁস-মুরগী, হাঁস-মুরগীর ঘর ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা-ভোগীদের মাঝে এসব বিতরণ করেন। এ প্রকল্পের আওতায় উপজেলার ৯৭ টি পরিবারে ষাঁড় বাছুর, ৫ শত পরিবারে হাঁস ও ৫ শত পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন উদ্বোধন করে এক মা সমাবেশে যোগদান করেন।

এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে হাঁস-মুরগী ও গরু বিতরণ

আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩