সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

কর্দমাক্ত রাস্তায় কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরে (বলাই বাড়ি) এলাকায় কর্দমাক্ত কাচা রাস্তা পাকা করণের দাবীতে এলাকাবাসী, শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তার উপরে কচু গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. রাতুল আহম্মেদ, মো. মারজান তালুকদার, মাহিয়া হক সারা, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, মো. জুলফিকার, মো. মিলন হাওলাদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এই দুই কিলোমিটার কাচারাস্তা আজ পর্যন্ত পাকা করণ হয়নি। এই রাস্তা থেকে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চলাচল করে। এই কর্দমাক্ত কাচারাস্তা থেকে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়, এফএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশত শিক্ষার্থী চলাচল করে। বৃষ্টির সময়ে শিক্ষার্থীরা ঠিকমত স্কুলে যেতে পারেনা। ঘর থেকে তারা স্কুলের উদ্দেশ্যে রওনা হলেও কাচা রাস্তায় পা পিছলে পরে গিয়ে বই, খাতা, পোশাক ভিজে নষ্ট হয় এবং আহত হয়। এই গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পোহাতে হয় চরম দূর্ভোগ।

রাস্তাটি দক্ষিণ রাজাপুরের মো. হাকিম তালুকদারের বাড়ির সামনে থেকে বর্তমান ইউপি সদস্য মামুনের বাড়ির সামনে পযর্ন্ত বয়ে গেছে। মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাস্তাটি পাকা করণের জন্য জোর দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী কাদার রাস্তায় কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কর্দমাক্ত রাস্তায় কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩