সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১০ বছরের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা আদম তমিজির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কয়েক বছর পর হঠাৎ আলোচনায় হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজী হক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলে আলোচনায় আসেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর থেকে একের পর এক ফেসবুক পোস্ট করতে থাকেন আদম তমিজী হক। যেখানে তার ব্যবসার টাকা মেরে দেওয়াসহ নানা অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ১০ বছরের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন তিনি।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ী আদম তমিজী হক তার ফেসবুকে একাধিক পোস্ট করেন। এর মধ্যে একটি পোস্টে তিনি ইংরেজিতে এ কথা বলেন। আদম তমিজী হক তার ফেসবুক পোস্টে লেখেন, যুক্তরাজ্যে পৌঁছানোর ১০ বছরের মধ্যে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন।

তিনি লেখেন, যুক্তরাজ্য এমন একটি দেশে যেখানে প্রত্যেকেরই কথা বলার আধিকার আছে। এ ছাড়া কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন সেটিও উল্লেখ করেন তিনি।

এর আগে ব্যবসায়ী আদম তমিজী হক এক ফেসবুক লাইভ ভিডিও পোস্টে হক গ্রুপের কারখানা দখলের জন্য অভিযোগ তোলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের দিকে।

আদম তমিজী হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সঙ্গে নিয়ে চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করেছেন।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধারাবাহিকভাবে ফেসবুকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ করে বিভিন্ন পোস্ট দেন আদম তমিজী। এর জেরে গত শনিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেন প্রতিমন্ত্রীর সমর্থকরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালে রাজনীতিতে সক্রিয় হন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তখন মনোনয়ন দেওয়া হয়নি তাকে।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজী হক। সে সময়ও তাকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ বছরের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা আদম তমিজির

আপডেট সময় : ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩