সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুর ঘোড়াঘাটে ব্যবসায়ীর বাড়ি থেকে ভিডব্লিউবি প্রকল্পের চাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যবসায়ীর বাড়ি থেকে ভিডব্লিউবি প্রকল্পের ৯৫ বস্তা ২ হাজার ৮৫০ কেজি সরকারী চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ওরফে মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে মঞ্জু মিয়া বাড়িতে না থাকায় এই ঘটনায় কাউকে আটক করেনি প্রশাসন।

এর আগে সন্ধা সাড়ে ৭টায় চাল মজুদের খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ওই বাড়িতে উপস্থিত হয়। মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঞ্জু মিয়া বাড়ির বারান্দায় সাড়িবদ্ধ ভাবে সাজানো চালের বস্তা। এসব বস্তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের চাল সরকারি প্যাকেজিং করা ৯৫টি বস্তায় প্রতিটিতে ৩০ কেজি করে চাল রয়েছে।

মঞ্জু মিয়ার ছেলে নাসিম মিয়া জানান, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি সুবিধাভোগীদের কাছে থেকে এসব চাল কিনে নিয়েছে। তিনি আবার স্থানীয় ওইসব ব্যক্তিদের কাছে থেকে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৩০ টাকা দরে এসব চালের বস্তা কিনে বাড়িতে রেখেছেন।

ঘোড়াঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, ‘ভিডব্লিউবি প্রকল্পের অধিনে ঘোড়াঘাট উপজেলায় ২ হাজার ৩৩৭ জন সুবিধাভোগী রয়েছেন। প্রতিমাসে তারা বিনামূল্য ৩০ কেজি চাল পান। মাঝে একমাস সুবিধাভোগীরা চাল পায়নি। চলতি মাসে তাদেরকে একসাথে দু’মাসের চাল বিতরণ করা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সরকারী প্রকল্পের ৯৫ বস্তা চাল জব্দ করেছি। জব্দ করা চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর ঘোড়াঘাটে ব্যবসায়ীর বাড়ি থেকে ভিডব্লিউবি প্রকল্পের চাল জব্দ

আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩