সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ৫ মাদক সেবীকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোড়াঘাট পুলিশের সহযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
সাজাপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রুহুল আমিন (৪৯), জমিলাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বদিরুল ইসলাম (২৯), পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৩), ঘোড়াঘাট ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে কিনু মিয়া (৩৬) এবং অপরজন হাকিমপুর উপজেলার মনশাপুর-চকচকা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শাহারুল ইসলাম (৩৬)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।’
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘সাজাপ্রাপ্ত সকলে মাদকসেবী। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (গ) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩