০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
হিলিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

হিলিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ হারুন-উর-রশিদ হারুন।

পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি আলহাজ হারুন উর রশিদ হারুন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, প্রভাষক আশরাফ আলী, আব্দুল লতিফ মাস্টার, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, কাওছার রহমান, আবু সুফিয়ানসহ অনেকে। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা প্রথমবারের মতো স্থানীয় সরকার উন্নয়ন দিবস উদ্‌যাপনের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে গত ১৪ সেপ্টেম্বর গণ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার উন্নয়ন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠন মূলক ও দিকনির্দেশনা বক্তব্য আলোচনা করেন। এছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উপরে বক্তব্য রাখেন বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক প্রথম বারের মতো হাকিমপুর উপজেলা চত্বরে স্থানীয় সরকার উন্নয়ন মেলায় বিভিন্ন প্রকারের ১৭টি স্টল বসেছে। আলোচনা সভা শেষে উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, মেলার স্টল পরিদর্শন এবং বিকেল সাড়ে ৪ থেকে ৫টা পর্যন্ত জাতির পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন, স্থানীয় বিভিন্ন উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তথ্য সমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী করা হবে বলে জানান তিনি।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019