সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

রবিবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুবার সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার প্রমূখ।

আলোচনা সভার পূর্বে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।

উদ্বোধনের পরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলা ও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ননের চেয়ারম্যান এবং অধিকাংশ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যগন উপস্থিত না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট সময় : ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩