সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দরের অভ্যন্তরে আমদানিকৃত খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যমপোল উদ্ধার করা হয়েছে।

এ সময় এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২নং ওজন স্টেশনের সামনে থেকে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে যাহার নম্বর ডাব্লু বি ১১-সি ১৫২৮ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

ভারতীয় ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই যে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালায়।

এ সময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এরমধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় অ্যামপোল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি ও চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ি খালাস হবে না এবং ট্রাক ও চালকের কারপাস আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে রোববার সকালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩