সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

গৌরনদী সরকারি খাল দখল ভরাট অপসারনের জন্য তিন দিনের সময় দিলেন ইউএনও আবু আব্দুল্লাহ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

সরকারি খাল দখলের পর ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই গ্রামের প্রায় শতাধিক পরিবার পানি বন্ধী হয়ে পরেছে। এনিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েকমাস পূর্বে চন্দ্রহার গ্রামের মৃত দেলোয়ার বেপারীর ছেলে ইদ্রিস বেপারী ও তার সহযোগীরা তাদের বসতবাড়ি সংলগ্ন সরকারী খালের একটি অংশ দখলের পর সম্পূর্ন ভরাট করে ফেলে।সে (ইদ্রিস) খালের যে স্থানটি ভরাট করেছে সেখান থেকে চন্দ্রহার ও বংকুরা এলাকার দুই শতাধিক একর ফসলি জমিতে খালের পানি উঠানামা করতো। খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে পানি উঠানামা বন্ধ রয়েছে।ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রোপনকৃত আমন ও পানবরজের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও শতাধিক পরিবার পানিবন্ধী হয়ে পরেছে। এঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে খাল ভরাটের সত্যতা মিলেছে। দখলকারীকে ভরাটকৃত মাটি সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে। এরমধ্যে ভরাটকৃত মাটি সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদী সরকারি খাল দখল ভরাট অপসারনের জন্য তিন দিনের সময় দিলেন ইউএনও আবু আব্দুল্লাহ খান

আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩