সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই বছরের সাজার ভয়ে ৭ বছর পলায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাঙ্গামোড় গ্রামের আশরাফুল ইসলাম (৩৮) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দু’বছরের সাজার ভয়ে পুলিশের কাছ থেকে ৭ বছর পালিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আশরাফুল ইসলাম উপজেলার ভাংগামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, আসামি আশরাফুল ইসলামকে একটি সিআর মামলায় ২০১৫ সালে আদালত দুই বছরের সাজা দেয়। এছাড়াও তার স্ত্রীর করা পারিবারিক আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামি আদালতে আত্মসমর্পণ না করে দুই বছরের সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই বছরের সাজার ভয়ে ৭ বছর পলায়ন

আপডেট সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩