সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইইউ পার্লামেন্টে রেজুলেশন গ্রহণে হতাশ বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে রেজুলেশন গ্রহণ করায় চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রেজুলেশনটি গৃহীত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অধিকার’ নামে এনজিওর দুজন কর্মকর্তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে ইইউ পার্লামেন্টে যে রেজুলেশনটি গ্রহণ করেছে, তার ভাষায় একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর ইচ্ছার প্রতিফলন দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান পার্লামেন্টে যে রেজুলেশনটি গ্রহণ করা হয়েছে সেটির সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব এবং বাংলাদেশ আশা করে তারা পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকার ভিত্তিতে অর্থবহ সম্পর্ক অব্যাহতভাবে বজায় রাখবে।

২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাতযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।

এছাড়া শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে রেজুলেশন গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইইউ পার্লামেন্টে রেজুলেশন গ্রহণে হতাশ বাংলাদেশ

আপডেট সময় : ০৪:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩