সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মাদারীপু‌রের কালকিনিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

নিহত যুবকের নাম চয়ন মন্ডল(২০)।সে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে বাহাদুর (হরি কান্দি) গ্রামের কার্তিক মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গতরাতে চয়ন নিজের পড়ার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে।পরে সকাল সাড়ে আটটার দিকে নিহত চয়নের মা চঞ্চলা রানী মন্ডল তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের টিনের ছিদ্র দিয়ে চয়নকে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার চেচাঁমেচি করলে প্রতিবেশী রতন শীল সহ অন্যরা এগিয়ে এসে শাবল দিয়ে দরজা ভেঙ্গে রশি কেটে চয়নকে নিচে নামান।পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত চয়নের বাম হাতের কব্জির উপরে ব্লেড দিয়ে কাটা রক্তাক্ত একটি খত চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার এস আই শুভঙ্কর জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপু‌রের কালকিনিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩