সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নীলফামারীর ডিমলায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার॥নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন থেকে তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন(৩৩)নামে এক যুবক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,দুটি গুলি ও একটি ম্যাগজিন ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত ওই যুবক নীলফামারী সদর উপজেলা কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।তিনি অবৈধ পিস্তল ও বন্দুকের ব্যবসার পাশাপাশি একজন বাস চালক।
সোমবার(১১ সেপ্টেম্বর)বিকেলে নীলফামারী সবুজপাড়াস্থ র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি)।তিনি সংবাদ সম্মেলনে বলেন, অবৈধ পিস্তল কেনা বেচা হবে এমন গোপন সংবাদে আমরা সোমবার সকাল থেকে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিন গয়াবাড়ি গ্রামের আট নম্বর ওয়ার্ডে অবস্থান গ্রহন করি।সেখানে তরিকুল আলম ওরফে পিচ্চি লিটনকে দুপুর দুইটার দিকে অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগজিন ও একটি মোবাইল সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানায়, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বাস চালকের পাশাপাশি ঢাকার সাভার হতে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনা-বেচা করে আসছে। তার নামে নীলফামারীর ডিমলা থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার মেহেদী হাসান, সিনিয়র এএসপি সালমান নূর আলম, সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) মাহমুদ বশির আহমেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩