সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে টাইলস মিস্ত্রির সহকারির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রায়েরহাট সংলগ্ন প্রসাসীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ হাওলাদার (২৭) নামের এক টাইলস মিস্ত্রির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বানারীপাড়া পৌরশহরের রায়েরহাটে সুইজারল্যান্ড প্রবাসী মোঃ সেলিম আহম্মেদ হাফেজের বাসায় টাইলস মিস্ত্রি জাকির হোসেনের সহকারী (হেলপার)
হিসেবে ইউসুফ টাইলসের কাজ করছিলেন। এ সময় ইউসুফ হাত ও পা ভিজা অবস্থায় পানির মটরপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন।
অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ইউসুফ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানায় এলাকাবাসী।
পিতার মৃত্যুর পরে সংসারের হাল ধরেছিলেন বুদ্ধি প্রতিবন্ধি ইউসুফ। তার মা এবং প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ বোনের একমাত্র ভরসা ছিলেন তিনি। ইউসুফকে হারিয়ে মা ও বোন পাগলপ্রায়। তার এ মর্মান্তিক অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন টাইলসের কাজ করতে গিয়ে পানির মটর পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত ইউসুফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ আইনী প্রক্রিয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে টাইলস মিস্ত্রির সহকারির মৃত্যু

আপডেট সময় : ০৯:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩