সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ভোলায় সিগারেট খাওয়া নিয়ে ‘জুনিয়র’ বন্ধুকে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ভোলায় দুই বন্ধুর মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে রাসেল (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রাসেল পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের তোফাজ্জল ভান্ডারির ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক রিয়াজকে (২৪) আটক করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চডার মাথা মাছঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, রিয়াজ ও রাসেল তারা দুজন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। কিন্ত তারা দুজন একে অপরের বন্ধু। দুজনই পেশায় জেলে। তারা স্থানীয় আকতার মাঝির জেলে নৌকায় ভাগী হিসেবে কাজ করে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চড়ার মাথা মাছঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়। নিহতের বাবা-মা ঢাকায় থাকেন।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় সিগারেট খাওয়া নিয়ে ‘জুনিয়র’ বন্ধুকে খুন

আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩