সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

বানারীপাড়ায় ইজিবাইক চালক হত্যা মামলার আরও এক আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় চোর সন্দেহে ইজিবাইক চালক আ. ছালাম বেপারীকে (৬০) নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার আসামি সিপন হাওলাদারকে (২৪) ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রোববার বিকেলে গ্রেফতার করার পরে সোমবার সকালে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। ওই দিন তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যা মামলার আরও চার আসামী আঃ রব হাওলাদার, মো. ইমরান হাওলাদার,আল-আমিন ও কামরুল ইসলাম হাওলাদার ওরফে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত,বানারীপাড়া থানা পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের আঃ ছালাম বেপারীর (৬০) ইজিবাইকটি ২৭ আগস্ট রোববার রাতে টহলের জন্য রিকুইজিশন নিয়েছিল। সে অনুযায়ী পুলিশের ডিউটি শেষ করে তিনি রাত ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া অতিক্রমের সময় আসামীরা ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয় পেয়ে ছালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে আঘাত করে। এতে কাচ ভেঙে গেলে ছালাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।
এ সময় ওই এলাকার আলমগীর, আব্দুর রব,ইমরান ও নাঈমসহ আসামীরা ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধরক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছালামকে মৃত ঘোষণা করেন।
২৮ আগস্ট রাতে বানারীপাড়া থানায় নিহত আ.ছালাম বেপারীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে ১৪ জনকে সুনির্দিষ্ট ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানর ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ইজিবাইক চালক আ. ছালাম বেপারী হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ইজিবাইক চালক হত্যা মামলার আরও এক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩