সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর ওপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

হুজায়ফা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকার সুরুজ মুন্সী ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু নদীতে গোসল করতে নামে।পরে সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে আসে। এ সময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়।এরপর প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় একজন বলেন, আমি দুপুরে রাস্তায় ছিলাম। শুনলাম, তারা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যাচ্ছে। তাকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

হুজায়ফার বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ওর জন্য কাঁদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়। হাফেজ বানায়। কিন্তু তা আর হলো না।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩