০৭ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঘোড়াঘাটে নানীর মরদেহ বাড়িতে নিয়ে যাবার পথে প্রাণ গেল নাতির

ঘোড়াঘাটে নানীর মরদেহ বাড়িতে নিয়ে যাবার পথে প্রাণ গেল নাতির

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:৪২ এএম
নানীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলো না নাতী হৃদয় মাহিন আলভি (২৩)।এর। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় আহত চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান বৃদ্ধা নানী। লাশবাহী ফ্রিজিং গাড়ীতে নানীর মরদেহ দিনাজপুরে নিয়ে যাচ্ছেন মেয়ের ছেলে নাতি হৃদয় মাহিন আলভি (২৩)। গাড়ির সামনে চালকের পাশে বসে ছিলেন তিনি।
তবে নানীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলো না তার! সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ওই যুবকের। ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় লাশবাহী গাড়িটি। এতে গাড়ির সামনের অংশ দুমরে মুচরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয় মাহিন আলভি (২৭) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ি এলাকার মেফতাহুল রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাশবাহী গাড়িটির চালক মিঠুন মিয়া (৩৫)। তিনি ল্যাব এইড মেডিকেলের লাশবাহী ফ্রিজিং গাড়ীর (ঢাকা মেট্রো-শ-১৩-১৪৭৪) চালক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়দের বরাদ দিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুর মুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।

নিহত আলভির মামা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) শফিকুর রহমান বলেন, ‘আমার মা চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে মারা যায়। আমার মায়ের মরদেহ গাড়িতে দিনাজপুর নিয়ে যাওয়া হচ্ছিলো। লাশবাহী গাড়িতে আমার ভাগিনা (বোনের ছেলে) ছিলেন। দুর্ঘটনায় সে মারা গেলেন। দুটি শোকে আমার পরিবার দিশেহারা।’
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ জানান, ‘দুর্ঘটনায় পতিত লাশবাহী গাড়ীটির চালক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার একটি হাত ভেঙ্গে গিয়েছে।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধা এবং সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুরের নিয়ে গেছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019