সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব‍্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে মাদক মামলায় মো. আবদুস সবুর মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ২৭ শে আগস্ট দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এরায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. বেলায়েত হোসেন।
দণ্ডপ্রাপ্ত সবুর মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার আবু বক্কর মন্ডলের ছেলে। সে রায় ঘোষণার সময় সে পলাতক ছিল। এ মামলায় সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ গাজী (৩৪) নামে অপর এক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশলী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মুস্তাফিজুর রহমান মনু জানান, ২০১৬ সালের ২৮ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঝালকাঠি শহরতলীর গাবখান টোল প্লাজায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে আসামি মো. আবদুস সবুর মন্ডলসহ দুজনকে একটি মহেন্দ্র পিকআপ গাড়িসহ আটক করে। পরে পিকআপ গাড়ির ইঞ্জিনের সাথে বিশেষ কৌশলে আটকানো অবস্থায় ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওইদিন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ পরিদর্শক (এসআই) মুহাম্মাদ আবু খায়ের বাদী হয়ে সদর থানায় ১৯৯০ সনের ১৯ এর (১) ক্রমিক (৩) খ ধারায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নজরুল ইসলাম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মো. হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব‍্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩