সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আইন-শৃঙ্খলা লংঘনকারী অপরাধী যেই দলের হোক না কেন পার পাবে না, ওসি সুব্রত কুমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ ওসি সুব্রত কুমার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, অপরাধী যেই হোক না কেন আইনের হাত থেকে পাড় পাবে না।
আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী অপরাধী যেমন- সন্ত্রাস,ইভটিজিং, চুরি,নারী নির্যাতন,বাল্যবিবাহ,ও মাদক সমাজের একটি বড় সমস্যা। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়া হবে। মাদক সেবনকারী ও বিক্রেতা যাকে যে অবস্থায় পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিরামপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাদকসহ সব বিষয়ে নজরদারি থাকবে পুলিশের।

শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় থানা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিরামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যে গুরু দায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করতে সর্বতোভাবে চেষ্টা করবো আইনের প্রতি সবার মান্যতা রক্ষায় সবাই একসাথে কাজ করবো। আশা করি, আইনশৃঙ্খলার দিক দিয়ে একটি সুন্দর থানা হিসেবে বিরামপুর পরিচিতি পাবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা সফল হবো।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। তারা যেন সন্ধ্যার পরে বাইরে যেন না থাকে। তারা কোথায় কী করছে তার খোঁজ খবর রাখুন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেটা করা প্রয়োজন সেটাই করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি সুব্রত কুমার বলেন, আমার পরিকল্পনায় সহযোগিতায় থাকবেন-আপনাদেরকে সাথে নিয়ে পুলিশের কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়া। পেশাগত দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পুলিশ উভয় পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সে ব্যাপারে তিনি সব সময় সচেষ্ট থাকবেন উল্লেখ করে বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা। আমরা সে চেষ্টা করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর থানার
এসআই এরশাদুল ইসলাম,এসআই নেহার,ও সকল এসআই, এসআই ও কনস্টেবলগন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইন-শৃঙ্খলা লংঘনকারী অপরাধী যেই দলের হোক না কেন পার পাবে না, ওসি সুব্রত কুমার

আপডেট সময় : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩