সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিদ্যালয় মাঠে মাদক সেবন: ৯ ব্যক্তির জেল-জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাজীপুরের কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাদক সেবন করার অপরাধে ৯ ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে ওই দুই বিচারক পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ৯ ব্যক্তিকে জেল ও জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মালেক মিয়ার ছেলে মজিবুর রহমান, ইমাম উদ্দিনের ছেলে ইয়াজ উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে জোবায়ের, মৃত রশিদের ছেলে সোহেল, আব্দুল রহিমের ছেলে শাওন মিয়া, আ. ছাত্তারের ছেলে জনি মিয়া, কাজল মিয়ার ছেলে সোহান, ভাদার্ত্তী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শহিদুল্লাহ এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রবি চন্দ্র শীলের ছেলে উদয় চন্দ্র শীল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক গাঁজা ও মদপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাদের আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের দুই বিচারক জানান, জনসাধারণের শান্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদ্যালয় মাঠে মাদক সেবন: ৯ ব্যক্তির জেল-জরিমানা

আপডেট সময় : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩