সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় শেরে বাংলার দৌহিত্র রাজুর শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট ‘টকশো ব্যক্তিত্ব’ একে ফাইয়াজুল হক রাজুর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তার পক্ষ থেকে বানারীপাড়া ও উজিরপুরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ৯০টি বড় সাইজের ব্যানার লাগানো হয়। এর বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ও ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এ সম্পর্কে একে ফাইয়াজুল হক রাজুর ব্যক্তিগত সহকারী এনাম আহমেদ বলেন, আমরা ১২ আগস্ট থেকে ব্যানার লাগানো শুরু করি। ১৪ আগস্ট বানারীপাড়ার রায়হাট ও শিমুলতলা নামক স্থানে আমাদের ফ্রেমসহ ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলা হয়।

এ ব্যাপারে একে ফাইয়াজুল হক রাজু তার ফেসবুক আইডিতে স্যাটাটাস দিয়ে র্শীষ এক জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে তার লোকজন এ ব্যানার ছিড়ে ফেলেছে দাবি করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এদেরকে নব্য খন্দকার মোশতাক, ভন্ড, প্রতারক ও কাপুরুষ বলে অভিহিত করে লেখেন, এদের দেহ যত বড়, মন ততটাই ছোট ও কুটিল বুদ্ধিতে ঠাসা । এরা 1991 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু, এবং ১৯৯৬ ও ২০০১ সালে একে ফায়জুল হকের বিরোধীতা করে । ওই সময় প্রার্থীর নির্বাচনী পোস্টার নদীতে ভাসিয়ে দেয়। সেখানেও ছিল জননেত্রী ও বঙ্গবন্ধুর ছবি।

এ প্রসঙ্গে ফাইয়াজুল হক রাজু বলেন,১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা অতি জঘন্য ও ঘৃণিত কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিগগিরই আমি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবো।’

এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম মাসুদুল আলম চৌধূরী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শেরে বাংলার একমাত্র তনয় ও একে ফাইয়াজুল হক রাজুর পিতা প্রয়াত একে ফায়জুল হক ১৯৭০.৭৯ ও ৯৬ সালে বরিশাল সংযুক্ত পিরোজপুর বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন। পিতার মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অভিপ্রায়ে একে ফাইয়াজুল হক রাজু ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিট পেতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় শেরে বাংলার দৌহিত্র রাজুর শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩