সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুর হিলিতে ট্রেনের ধাক্কায় ষ্টেশনের বুকিং সহকারী নয়ন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে রূপসা ট্রেনের ধাক্কায় হিলি রেলস্টেশনের একমাত্র বুকিং সহকারি নয়ন মিয়া ( ৩৩) নিহত হয়েছেন।

রবিবার (২০আগস্ট) দুপুরে হাকিমপুর হিলি- বিরামপুর রেলস্টেশনের মধ্যেবর্তী সাব ষ্টেশন ডাঙ্গাপাড়ার আগে লোহাচড়া নামক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী পাউশগাড়া মাদ্রাসার সহকারী আসলাম আলী বলেন, ডাঙাপাড়া ষ্টেশনের পাশেই আমাদের মাদ্রাসা। চিলাহাটি থেকে ছেড়ে আসা রুপসা ট্রেনটি ডাঙ্গাপাড়া ষ্টেশন পাড় হয়ে যাওয়ার কিছু পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর শুনতে পাই। ঘটনা স্হলে গিয়ে দেখি পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের নয়ন মিয়া ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্হলে নিহত হয়েছে। তিনি হিলি রেলস্টেশনে সহকারী বুকিং এর কাজ করতেন।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, হিলি রেলস্টেশন এর একমাত্র বুকিং সহকারি ডিউটি শেষে রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়া এর আগেই গোবিন্দপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন। ডাঙ্গাাড়া রেলস্টেশনের আগে লোহাচড়া মোড় নামক স্থানে পৌঁছালে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর হিলিতে ট্রেনের ধাক্কায় ষ্টেশনের বুকিং সহকারী নয়ন নিহত

আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩