সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রাজ, অসুস্থ পরীমনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দীর্ঘদিন ধরে তারকা দম্পতি রাজ-পরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সম্পর্ক যেন বর্ষার মেঘ- ‘এই রোদ এই বৃষ্টি’। তারপরও মান-অভিমান ভুলে দু’দিন আগে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন। কিন্তু বিধিবাম! একদিন পার হতেই জানা গেল একসঙ্গে থাকছেন না এই দম্পতি।

এদিকে শুক্রবার রাতে রাজের রক্তাক্ত একটি ছবি আসে সাংবাদিকদের হাতে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীর কাছে জানতে চাইলে পরীমণি সাংবাদিকদের বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

এ দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেইসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের সে সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস।

সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন।

এর আগে গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রাজ, অসুস্থ পরীমনি

আপডেট সময় : ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩