সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ছাত্রলীগের কমিটিকে ঢেলে সাজানোর সিদ্ধান্তে সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের কমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন নান্নাসহ প্রমুখ।সভায় প্রধান অতিথির নির্দেশে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়। সে লক্ষে ১ সেপ্টেম্বর রাজিহার, ২ সেপ্টেম্বর বাকাল, ৩ সেপ্টেম্বর বাগধা, ৪ সেপ্টেম্বর গৈলা ও ৫ সেপ্টেম্বর রত্নপুর ইউনিয়ন ছাত্রললীগের কমিটি গঠন করা হবে।নতুন করে পুনর্গঠন করা হবে উপজেলা ছাত্রলীগের কমিটিও। একই সাথে ঘোষণা করা হবে সকল কলেজ ছাত্রলীগের কমিটিও। আলোচনা সভায় বিভিন্ন কলেজে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সর্বশেষ ২০১৭ সালে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৯ সদস্যর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ছাত্রলীগের কমিটিকে ঢেলে সাজানোর সিদ্ধান্তে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩