০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত হলো ঘোড়াঘাট উপজেলা

গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত হলো ঘোড়াঘাট উপজেলা

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
সরকারের বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের অবদানে গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা।
বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা-উপজেলার মত পুরো দিনাজপুর জেলাকে গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সব উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃক্সখলা বাহিনীর কর্মকর্তারাসহ সুধিজন উপস্থিাত ছিলেন।
দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত উপজেলা ঘোড়াঘাট। এই উপজেলায় বসবাসরত জনসংখ্যার একটি অংশ বছরের পর বছর যাবত গৃহহীন এবং ভ‚মিহীন অবস্থাায় ছিল। তবে সরকারের আশ্রয়ণ প্রকল্পের বদৌলতে আজ তারা সকলে পেয়েছেন মাথা গোজার ঠাঁই। হাসি ফুটেছে হাজার হাজার পরিবারের মাঝে।
উপজেলা প্রশাসনের তথ্য বলছে, ঘোড়াঘাট উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের অধিনে সরকারী ঘর পেয়েছে ১ হাজার ৮৮৭ জন। তার মধ্যে ১ হাজার ৮৮৬টি সরকারী বরাদ্দে এবং বাকি একটি ঘর উপজেলা প্রশাসনের অর্থায়নে বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে চারটি ফেজে এই উপজেলায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তারমধ্যে প্রথম ফেজে ৫৬৭ জন এবং দ্বিতীয় ফেজে ৫২০ ব্যাক্তি সরকারী ঘর পেয়েছে। এছাড়াও তৃতীয় ফেজে ৫০০ এবং সর্বশেষ চতুর্থ ফেজে সরকারী ঘর পেয়েছে ৩০০ জন গৃহহীন ও ভ‚মিহীন পরিবার।
আগামী ২০২৫ সালের জুন মাস পর্যন্ত এই প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। এর ফলে প্রাকৃতিক দ‚র্যোগ কিংবা অন্য কোন কারণে নতুন করে কেউ গৃহহীন ও ভ‚মিহীন হলে তারা সরকারী ঘরের আবেদন করতে পারবে এবং সরকার তাদের বাসস্থাানের ব্যবসা করবে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের কারণে দেশের অধিকাংশ জেলা-উপজেলা গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত হলো। পর্যায়ক্রমে পুরো দেশ গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত করার ল¶ে সরকার কাজ করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই উপজেলা তথা দিনাজপুর জেলাকে গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত ঘোষণা করায় ঘোড়াঘাট বাসী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019