সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট উপজেলা স্থানীয়ভাবে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত, মশক নিধনে প্রশাসন নিরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মত নিজ এলাকা থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক নারী সহ তিন জন রোগী। এতে আতংক ছড়িয়েছে পুরো এলাকায়। হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নিয়েছেন ৩২ জন রোগী। প্রায় প্রতিদিনই টানা জ¦র ও শরীর ব্যথা সহ ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন । অপর দিকে তীব্র গরমে ডায়রিয়া সহ প্রজন্ড গরম আর তাপদাহ জনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। এতে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩১ শয্যার হাসপাতালে দেখা দিয়েছে আসন সংকট।

ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোন ইউনিট না থাকলেও, ৩১ আসনের মধ্য থেকে ১০টি আসন ডেঙ্গু রোগীর জন্য নির্ধারণ করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মশক নিধন ও ডেঙ্গু সচেতনতায় উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের কার্যক্ররী কোন পদ¶েপ দেখা যায়নি এই উপজেলায়। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল।

উপজেলা ¯^াস্থ্য কমপ্লে·ের তথ্য বলছে, গত জুলাই মাসের ১৬ তারিখ থেকে এখনও পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৭ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন রোগী। আক্রান্ত ৩২ জনের মধ্যে ৫ জন রোগী নিজ বাড়িতে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বাকি ২৭ জন ঢাকা সহ বিভিন্ন জেলাতে কর্মের সুবাদে থাকা অবস্থায় আক্রান্ত হয়েছেন।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পর সরকারী নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু সচেতনতা ও মশক নিধনে কার্যক্রম চলমান থাকলেও এই উপজেলায় তেমন কোন কার্যক্রম চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। শুরুর দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চালানো হলেও, তা এখন অদৃশ্য। অপর দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকেই তেমন কোন কার্যক্রম চোখে পড়েনি। মশন নিধনে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা দুই একদিন কার্যক্রম চালালেও, পরে তা আর দেখা যায়নি।

তবে উপজেলা প্রশাসন বলছে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস করতে এবং মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলদেরকে জোর তাগিদ দেওয়া হয়েছে।

ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন,আমাদের উপজেলায় ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে, তা হতাশাজনক। সেই তুলনায় প্রশাসনের জনসচেতনতা কার্যক্রম একেবারে নগন্য। ডেঙ্গুর আবাসস্থল ধ্বংসেও তেমন কোন কার্যক্রম এই উপজেলায় চোখে পড়ছে না। এভাবে চলতে থাকলে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করবে।’

ঘোড়াঘাট উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের অধিকাংশ জনই সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে এখন প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেকে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ নিয়ে হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার জন্য আসছেন। অতিরিক্ত রোগীর চাপ থাকলেও, আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে হাসপাতালে আসনের তুলনায় অতিরিক্ত রোগী আসায় আমরা হিমশিম খাচ্ছি।’

ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার এ্যসির্লান্ড মাহমুদুল হাসান বলেন, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সচেতনতা কার্যক্রম ও ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস অভিযান চালিয়েছি। পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে নিজ নিজ এলাকায় সচেতনতা বাড়ানোর জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাট উপজেলা স্থানীয়ভাবে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত, মশক নিধনে প্রশাসন নিরব

আপডেট সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩