০৬ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মাহমুদ হাসান রনিঃ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় এ অভিযানে বাজারে খোলা তেল, মুদি দোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ বলেন, তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে আগে সতর্ক করা সত্ত্বেও বিক্রির উদ্দেশে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদের মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক নাজমুল হককে মেয়াদ মুল্য বিহীন ও নিম্নমানের পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল বিক্রি বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019