সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে ভাই‌য়ে হা‌তে ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে আপন ছোটভাই।

নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। শনিবার সন্ধ্যায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোটভাই মাদারীপুর কোর্টের মুহরি এইচএম সবুরের বেশ কিছু দিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমি নিয়ে পুনরায় উভয়পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায় সবুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোকজন সঙ্গে নিয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলা কেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মুহরি। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে ভাই‌য়ে হা‌তে ভাই খুন

আপডেট সময় : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩