সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রোববার বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনমুখী হওয়ার আহবান জানিয়ে বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে,সন্ত্রাস-নৈরাজ্য কিংবা কোন ষড়যন্ত্র -চক্রান্ত করে এটা নসাৎ করা যাবে না।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার,আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন ও জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা,পৌর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩