সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে কম দামে কাচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছেন মুদি ব্যাবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা গেছেন। শনিবার (২৯ জুলাই) সাড়ে ১১টার দিকে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ব্যবসায়ী সোহেল রানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।নিহত সবজি বিক্রেতা কামালের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। আহত অন্য ব্যবসায়ীরা হলেন- মালেক, জাহাঙ্গীর, আলমগীর ও জয়নাল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাজারের সামনে ভ্যানে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। লোকসানের কথা জানিয়ে সোহেলকে ২০০ টাকা দরে মরিচ বিক্রি করতে বলেন বাজারের সবজি বিক্রেতা কামাল। এ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল দেশীয় অস্ত্র দিয়ে কামালকে কুপিয়ে জখম করেন। এসময় বাজারের অন্য সবজি বিক্রেতারা ছুটে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন সোহেল। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।
রহিম নামে এক ব্যবসায়ী জানান, কোন কিছু বুঝে ওঠার আগে মারামারি শুরু হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সোহেল। তার এলাপাথাড়ি কোপে অনেকে গুরুতর আহত হন।সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, যখন দেখছি সোহেল বেপরোয়া হয়ে গেছে, তখন সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে কামাল মারা যান। এ ঘটনার বিচার চাই।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহাবুব আলম মির্জা বলেন, ‘গুরুতর আহত কামাল মারা গেছেন। বাকি চার জনের চিকিৎসা চলছে।’এর আগে নগরীর কাশিপুর বাজারে বেশি ও কম দামে বাজারের ভেতরে ও বাইরের ভ্যানে সবজি বিক্রি নিয়ে কয়েক দফায় দ্বন্দ্ব হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে বলে জানায় পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা (এডিসি নর্থ) ফারুক হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা আসলেই দুঃখজনক। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে কম দামে কাচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছেন মুদি ব্যাবসায়ী

আপডেট সময় : ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩