সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুনের সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ সহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদারের সঞ্চালনায় এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকজ্জামান ফারুক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সামসুল আলম,সলিয়াবাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শামিম প্রমুখ। আলোচনা শেষে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর)আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো.মনিরুল ইসলাম মনি ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩