সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সাড়ে ১২ কোটি টাকা পরিশোধ করলেন ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার তাঁর পক্ষে এ অর্থ পরিশোধ করেন মো. রুহুল আমিন সরকার।

বিষয়টি জানানোর জন্য এনবিআরের কর অঞ্চল–১৪ এর উপ–কর কমিশনারকে চিঠি দিয়েছেন রুহুল আমিন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আপিল করেন। কিন্তু আপিল বিভাগ দানকর পরিশোধ করতে হবে বলে রায় দেন, যা করদাতা সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন। রায় অনুযায়ী দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা মঙ্গলবার সাউথ ইস্ট ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে মো. রুহুল আমিন সরকার সমকালকে বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী দানকর পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে এ অর্থ প্রাপ্তিস্বীকারের জন্য সংশ্লিষ্ট কর অঞ্চলে চিঠিও দেওয়া হয়েছে।

গত রোববার এনবিআরের পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পরিশোর করতে হবে বলে রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।

মামলা থেকে জানা যায়, ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। একইভাবে ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা দানকর দাবি করে আরেকটি নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাড়ে ১২ কোটি টাকা পরিশোধ করলেন ড. ইউনূস

আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩