সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মরা গরুর মাংস বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মরা গরুর মাংস বিক্রির অপরাধে বগুড়ার সোনাতলার জেলাল নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কসাই জেলাল উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান।

সোমবার (২৪ জুলাই) চরপাড়া বাজারে ‘সততা’ নামের দোকানে মাংস বিক্রির সময় দুর্গন্ধ পায় কয়েকজন ক্রেতা। তারা বিষয়টি প্রশাসনকে জানায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আকতার। ভ্রাম্যমাণ আদালতের কাছে জেলাল মাংসগুলো মরা গরুর বলে স্বীকার করে।

ভ্রাম্যমাণ আদালত ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে জেলালকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

নির্ধারিত সময়ের মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করায় জেলাল কসাইকে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মরা গরুর মাংস বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩