সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ব্রিজ ধসে পড়া ও কাজে অবহেলার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।

ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজিদ উর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

অভিযানকালে দুদকের টিম এলজিইডি ও ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অভিযোগে উল্লিখিত বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় দুদক। পরিদর্শনকালে দুদকের কর্মকর্তারা দেখতে পান ব্রিজটির গার্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি। এছাড়া অ্যাপ্রোচ সড়কও নির্মাণ করা হয়নি।

এসময় স্থানীয়রা দুদক টিমকে জানান, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দিয়ে সেন্টারিংয়ের কাজ ভালোভাবে করা হয়নি। এজন্য পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।

এ বিষয়ে ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, অভিযানকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত থাকতে উদাসীনতা প্রকাশ করে। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

আপডেট সময় : ০৪:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩