সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে বৈঠকে নবনির্মিত পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।জাতিসংঘ ফুড সিস্টেমস সামিটের এক ফাঁকে সোমবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকেলে এফএও সদর দফতরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সামিটটিতে যোগ দিতে দুই নেতাই রোমে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য চালনা (মোংলা) ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরও ব্যবহার করতে পারবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ অঞ্চলে যোগাযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী।

তাকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘আপনি আমাদের অঞ্চলের নেতা।’ তিনি বলেন যে নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৪০ মেগাওয়াট বিদ্যুতের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে। দহল উল্লেখ করেন যে বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩