সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

বাজার থেকে যেসব নোট প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ডাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখাযুক্ত, স্বাক্ষরযুক্ত, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট বাজার থেকে প্রত্যাহারের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাজারে পরিচ্ছন্ন নোটের প্রচলন নিশ্চিত করতে ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’র অনুমোদন দেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে এই নীতিমালা সব ব্যাংকে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ২৩(১) ধারা মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। ওই ধারায় উল্লেখ আছে- ব্যাংক ছেঁড়া, বিকৃত বা অত্যধিক নোংরা নোট পুনঃইস্যু করবে না। এই উদ্দেশ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে বিভিন্ন নীতি বা পদ্ধতি প্রণয়ন করে। ওই নীতি ও পদ্ধতি অনুযায়ী প্রচলনে থাকা পুরাতন, ধ্বংসযোগ্য ও অযোগ্য নোট যথাযথভাবে ধ্বংস করা হয় এবং নতুন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।

রও জানানো হয়, বাজারে অপ্রচলনযোগ্য ও ত্রুটিপূর্ণ নোট হিসেবে অধিক ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ডাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখালেখি, স্বাক্ষরযুক্ত ও বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোটের আধিক্য দেখা যাচ্ছে। তাই প্রচলনে থাকা ব্যাংক নোটের নিরাপত্তা, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নোটের সামগ্রিক অবস্থার উন্নতিতে উল্লিখিত নোট বাজার থেকে দ্রুত প্রত্যাহার ও ধ্বংস করে নতুন নোট প্রতিস্থাপনে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাজার থেকে যেসব নোট প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩