ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

তালাবদ্ধ শিশু মরিয়ম ও নূরকে রাজ্যর সঙ্গে লালন-পালন করবেন পরীমনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পরিবারে মা নেই, অবুঝ দুই শিশুকে দেখারও কেউ নেই। বাবা রিকশাচালক রনি সিকদার ফিরোজ প্রতিদিন তার দুই শিশু সন্তান মরিয়ম ও নূরকে ঘরে তালাবন্দি করে রেখে যান।

প্রসাব-পায়খানা করে নোংরার মাঝেই বসে থাকতে হয় তাদের। পিপাসা লাগলে জানালা দিয়ে বাইরে কাউকে ডেকে বলে, পানি খাব এভাবে চলছিল ভাই-বোন মরিয়ম নুরের জীবন।

অবশ্য এখন আর তালাবদ্ধ থাকতে হচ্ছে না তাদের। এর মধ্যে রনি সিকদার ফিরোজকে আর্থিক সহায়তা করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান। আশ্বস্থ করেছেন প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দের উপহার দেওয়া হবে।

সহৃদয়বান এক ব্যক্তি উপহার দিয়েছেন চার্জার রিকশা। দুই শিশু মরিয়ম ও নূরকে দেখভাল করছে মহিলা বিষয়ক অধিদফতর পরিচালিত দিবাযত্ন কেন্দ্র। তবে এবার শিশু মরিয়ম ও নূরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। গত বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে স্থানীয় কনটেন্ট নির্মাতা সাব্বির খানের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সাব্বির খান ও চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত সহকারী দিপু। তবে কীভাবে সাহায্য করবেন তা রিকশাচালক রনি সিকদার ফিরোজের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা।

সাব্বির খান বলেন, রনি সিকদার ফিরোজের বাসা আর আমার বাসা খুব বেশি দূরত্বে নয়। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সচরাচর আমার মোবাইলে অনেকেই যোগাযোগ করেছেন। বৃহস্পতিবার এক ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করে এসে একটি রিকশা উপহার দিয়ে গেছেন।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা পরীমনি রিকশাচালক ফিরোজকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। মূলত তার দুই সন্তান মরিয়ম ও নূরকে তার ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালন করতে ইচ্ছা পোষণ করেছেন।

সাব্বির বলেন, পরীমনি ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন সেই স্মৃতিচারণও করেন। তিনি বলেছেন, শিশু দুটিকে তালাবদ্ধ করে রেখে যাওয়ার প্রতিবেদনটি দেখার পরে রাতে তার ঘুম হয়নি।

খুবই মর্মস্পর্শী ঘটনা। এজন্য তিনি চাইছেন অসহায় এই পরিবারটিকে সাহায্য করতে। সেজন্য প্রথমে রিকশাচালক ফিরোজের সঙ্গে কথা বলতে চান। আলাপ করে ফিরোজের যেটা সুবিধা হবে সেইভাবে সাহায্য করতে আগ্রহী তিনি।

এ বিষয়ে সাব্বির চিত্রনায়িকা পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী দীপু পরীমনির সহায়তার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ‘তালাবদ্ধ ঘরে মা হারা ২ শিশু: রিকশা নিয়ে ছোটেন বাবা’ এ শিরোনামে ডেইলি বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এরপরই এই পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসেন স্থানীয় প্রশানসনসহ অনেকেই।

২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৪ মাস ১৮ দিন কারাবন্দি ছিলেন ফিরোজ। পরবর্তীতে প্ররোচনায় সম্পৃক্ত না থাকায় খালাস পান তিনি বলে জানিয়েছেন ফিরোজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তালাবদ্ধ শিশু মরিয়ম ও নূরকে রাজ্যর সঙ্গে লালন-পালন করবেন পরীমনি

আপডেট সময় : ০৭:৫২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩