০৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
চাকরি হারানোর পথে সেই উপসচিব

চাকরি হারানোর পথে সেই উপসচিব

অনলাইন ডেস্ক

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিদ্যুৎ খাত নিয়ে সরকারের সমালোচনামূলক প্রতিবেদন তৈরি করে প্রকাশের পর সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এ সংক্রান্ত কাজে যুক্ত আইএমইডির সেক্টর-১-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককেও গত সোমবার ওএসডি করা হয়। এরপরই তাদেরকে আইএমইডি থেকে তাৎক্ষণিক অবমুক্ত করে আদেশ জারি করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ খাতের প্রতিবেদন-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কর্মকর্তাদের ওএসডি করা হয়। এখন একজনকে সাময়িক বরখাস্ত করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় সরকার এতো ক্ষিপ্ত হয়েছে যে, মাহিদুর রহমানের চাকরি রক্ষা করাই কঠিন হতে পারে।

বিদ্যুৎ খাত-সংক্রান্ত প্রতিবেদনের জন্য মূল দায়িত্ব ছিল পরিচালক মাহিদুর রহমানের, সেক্টর প্রধান হিসেবে এটি তত্ত্বাবধনের দায়িত্বে ছিলেন হামিদুল হক।

কী ছিল প্রতিবেদনে

আইএমইডি সূত্র জানায়, আলোচ্য মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও ছিল।

তবে মাহিদুর রহমানের দাবি, বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের অংশবিশেষে একটি পত্রিকার কলাম লেখকের লেখার অংশ ভুলক্রমে রয়ে গেছে। অসাবধানতাবশত সে অংশটি আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ হয়। পরে সেটি সংশোধন করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে এ ঘটনা সন্দেহের চোখে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019