সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৫ ডেঙ্গু রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৫৭ জন জন ভর্তি হয়েছেন।

বাকিরা জেলার অন্যান্য হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা-পিরোজপুর-বরগুনা ও ঝালকাঠির হাসপাতালে ভর্তি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার হাসপাতালগুলো ছাড়াও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৩৩ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩১, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বুধবার (১৯ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫০৪ জন রোগী ভর্তি আছেন।

গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ১৯১২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫২৫ জন এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। আর বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ২০০ বেড রয়েছে। আরো ১০০ বেড প্রস্তুত করে রাখা হয়েছে। প্রয়োজন হলে এগুলোও ব্যবহার করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৫ ডেঙ্গু রোগী

আপডেট সময় : ০১:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩