২৫ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দামুড়হুদার কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ

দামুড়হুদার কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ ও ইউনিয়ন পরিষদের গেইট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আঃ করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি রোকসানা মিতা বলেন, এসরকার জনবান্ধব সরকার।সরকার গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্ব মহলে সেবা দেবার মনমানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে।এ সময় তিনি বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিদের কাছে সিলিং ফ্যান ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান, আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ফাজিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওঃ জুলফিক্কার আলীসহ সকল ইউপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের গেইট নির্মাণ কাজের উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019